ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৃহস্পতিবার (১২ মার্চ) সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় এবং প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও ফলপ্রসূ মতবিনিময় হয়।

এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ের বিভিন্ন ইস্যু, বিশেষত মুসলিম বিশ্বের সামনে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, মানবিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সমর্থন আরও জোরালো করার বিষয়ে উভয়পক্ষ একমত হন।

বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রতি তুরস্কের সমর্থনের কথা আনুষ্ঠানিকভাবে জানান। দুই দেশের মধ্যকার সম্পর্ককে আগামী দিনে আরও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানো এবং পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে উভয় দেশের জনগণের কল্যাণে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উভয়পক্ষ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৃহস্পতিবার (১২ মার্চ) সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় এবং প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও ফলপ্রসূ মতবিনিময় হয়।

এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ের বিভিন্ন ইস্যু, বিশেষত মুসলিম বিশ্বের সামনে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, মানবিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সমর্থন আরও জোরালো করার বিষয়ে উভয়পক্ষ একমত হন।

বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রতি তুরস্কের সমর্থনের কথা আনুষ্ঠানিকভাবে জানান। দুই দেশের মধ্যকার সম্পর্ককে আগামী দিনে আরও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানো এবং পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে উভয় দেশের জনগণের কল্যাণে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উভয়পক্ষ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ