ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খামেনির মৃত্যুতে বাংলাদেশের জাতীয় সংসদে শোকপ্রস্তাব

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে বাংলাদেশের জাতীয় সংসদে শোকপ্রস্তাব

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় সংসদ। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই শোকপ্রস্তাব গৃহীত হয়।

খামেনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের রাষ্ট্রীয় কাঠামো গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইরান-ইরাক যুদ্ধকালে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির তত্ত্বাবধায়কের ভূমিকায় থাকেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হন। তার নেতৃত্বে আইআরজিসি ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ও রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে।

সংসদীয় রেওয়াজ অনুযায়ী শোকপ্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভাষান্তর করে প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবারের কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ চলাকালীন খামেনির মৃত্যু ঘটে। তার মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম আলোচনায় আসে। বিশ্বের বিভিন্ন দেশ ও সরকার খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বাংলাদেশের সংসদে এই শোকপ্রস্তাব গ্রহণ দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খামেনির মৃত্যুতে বাংলাদেশের জাতীয় সংসদে শোকপ্রস্তাব

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় সংসদ। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই শোকপ্রস্তাব গৃহীত হয়।

খামেনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের রাষ্ট্রীয় কাঠামো গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইরান-ইরাক যুদ্ধকালে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির তত্ত্বাবধায়কের ভূমিকায় থাকেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হন। তার নেতৃত্বে আইআরজিসি ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ও রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে।

সংসদীয় রেওয়াজ অনুযায়ী শোকপ্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভাষান্তর করে প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবারের কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ চলাকালীন খামেনির মৃত্যু ঘটে। তার মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম আলোচনায় আসে। বিশ্বের বিভিন্ন দেশ ও সরকার খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বাংলাদেশের সংসদে এই শোকপ্রস্তাব গ্রহণ দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ