ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

'সবার আগে বাংলাদেশ' মূলমন্ত্র নিয়ে সংসদে ভাষণ দিলেন স্পিকার হাফিজ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৬

'সবার আগে বাংলাদেশ' মূলমন্ত্র নিয়ে সংসদে ভাষণ দিলেন স্পিকার হাফিজ

নামাজের বিরতির পর বেলা দেড়টার কিছু পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু হলে নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদে তার প্রথম ভাষণ দেন। ভাষণে তিনি জাতির উদ্দেশে একটি স্পষ্ট বার্তা রাখলেন: সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র।

স্পিকার তার ভাষণে বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং এই সংসদ সেই গণতন্ত্রেরই প্রতীক। তিনি স্মরণ করিয়ে দেন, বিভিন্ন সময়ে এই ভূখণ্ডে স্বৈরশাসকের আগমন ঘটেছে, কিন্তু প্রতিবারই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনকে বিদায় করা হয়েছে। সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান স্পিকার।

হাফিজ উদ্দিন বলেন, জনগণ সংসদের কার্যক্রম দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দল উভয়পক্ষ দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে। সংসদকে কার্যকর ও অর্থবহ করে তুলতে সব পক্ষের সহযোগিতা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

ভাষণে স্পিকার নিজেই জানান, সংসদ পরিচালনায় পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতেই তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। দলের ঊর্ধ্বে উঠে সংসদের সব সদস্যের প্রতিনিধিত্বকারী হিসেবে দায়িত্ব পালনই তার অঙ্গীকার।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

'সবার আগে বাংলাদেশ' মূলমন্ত্র নিয়ে সংসদে ভাষণ দিলেন স্পিকার হাফিজ

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

নামাজের বিরতির পর বেলা দেড়টার কিছু পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু হলে নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদে তার প্রথম ভাষণ দেন। ভাষণে তিনি জাতির উদ্দেশে একটি স্পষ্ট বার্তা রাখলেন: সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র।

স্পিকার তার ভাষণে বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং এই সংসদ সেই গণতন্ত্রেরই প্রতীক। তিনি স্মরণ করিয়ে দেন, বিভিন্ন সময়ে এই ভূখণ্ডে স্বৈরশাসকের আগমন ঘটেছে, কিন্তু প্রতিবারই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনকে বিদায় করা হয়েছে। সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান স্পিকার।

হাফিজ উদ্দিন বলেন, জনগণ সংসদের কার্যক্রম দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দল উভয়পক্ষ দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে। সংসদকে কার্যকর ও অর্থবহ করে তুলতে সব পক্ষের সহযোগিতা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

ভাষণে স্পিকার নিজেই জানান, সংসদ পরিচালনায় পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতেই তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। দলের ঊর্ধ্বে উঠে সংসদের সব সদস্যের প্রতিনিধিত্বকারী হিসেবে দায়িত্ব পালনই তার অঙ্গীকার।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ