ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পরপরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি নিজেই এই পদত্যাগের ঘোষণা দেন।
সংসদীয় রীতি অনুযায়ী স্পিকারের পদটি নির্দলীয় চরিত্রের। দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সংসদ পরিচালনার দায়িত্ব পালন করাই স্পিকারের মূল কর্তব্য। সেই দায়িত্বের প্রতি শ্রদ্ধা রেখেই নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। দিনের শুরুতে সকাল ১১টায় ত্রয়োদশ সংসদের বহুল প্রতীক্ষিত প্রথম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকারের চেয়ার শূন্য রাখা হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্যক্রম পরিচালিত হয়। পরে স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে হাফিজ উদ্দিন আহমদ সংসদের সর্বোচ্চ পদে আসীন হন।
স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং এই সংসদ সেই গণতন্ত্রেরই প্রতীক। তিনি সকলের প্রতি আহ্বান জানান, সবার আগে বাংলাদেশ এই মূলমন্ত্রকে সামনে রেখে যেন সংসদ সদস্যরা তাদের দায়িত্ব পালন করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন