ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বের ‘মোস্ট স্টাইলিশ’ ৬৭ ব্যক্তির তালিকায় শাহরুখ খান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫

বিশ্বের ‘মোস্ট স্টাইলিশ’ ৬৭ ব্যক্তির তালিকায় শাহরুখ খান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস প্রকাশিত ২০২৫ সালের ‘মোস্ট স্টাইলিশ’ ৬৭ ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বিশ্বের খ্যাতিমান লোকদের নিয়ে সাজানো এই তালিকায় শাহরুখের নাম আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁর ভক্তরা।

উল্লেখ্যযোগ্যদের মধ্যে তালিকায় রয়েছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা কার্পেন্টার, র‍্যাপার ডোইচি, অভিনেতা ও ফ্যাশন ডিজাইনার এএসএপি রকি, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও মডেল ভিভিয়ান উইলসন, সংগীতশিল্পী ও টেলিভিশন ব্যক্তিত্ব নিকোল শেরজিঙ্গার, অভিনেতা ওয়ালটন গগিন্স, অভিনেত্রী জেনিফার লরেন্স এবং কমেডিয়ান নাট্যকার কোল এসকোলা।

৬০ বছর বয়সী বলিউড তারকা শাহরুখ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অন্যতম কারণ হলো—এ বছর মেট গালায় তাঁর নজরকাড়া উপস্থিতি। ওই সময় তিনি পরেছিলেন ভারতীয় প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো রঙের কাস্টমাইজড পোশাক।

নিউইয়র্ক টাইমস লিখেছে, ‘বলিউড তারকা শাহরুখ প্রথমবারের মতো মেট গালায় অংশ নিয়ে অনুষ্ঠানকে যেন নিজের করে নিয়েছিলেন।” তালিকায় তাঁর নামের পাশে দেওয়া হয়েছে মেট গালার কয়েকটি ছবি, যেখানে দেখা যায় শাহরুখের ব্ল্যাক বেসবোক মেন্সওয়্যার লুক।

প্রসঙ্গত, শাহরুখ এখন ব্যস্ত সময় পার করছেন ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান এবং দীপিকা পাড়ুকোন। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বিশাল সফল ছবি ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে কাজ করেন।

(সূত্র: টাইমস অব ইন্ডিয়া)

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বের ‘মোস্ট স্টাইলিশ’ ৬৭ ব্যক্তির তালিকায় শাহরুখ খান

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস প্রকাশিত ২০২৫ সালের ‘মোস্ট স্টাইলিশ’ ৬৭ ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বিশ্বের খ্যাতিমান লোকদের নিয়ে সাজানো এই তালিকায় শাহরুখের নাম আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁর ভক্তরা।

উল্লেখ্যযোগ্যদের মধ্যে তালিকায় রয়েছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা কার্পেন্টার, র‍্যাপার ডোইচি, অভিনেতা ও ফ্যাশন ডিজাইনার এএসএপি রকি, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও মডেল ভিভিয়ান উইলসন, সংগীতশিল্পী ও টেলিভিশন ব্যক্তিত্ব নিকোল শেরজিঙ্গার, অভিনেতা ওয়ালটন গগিন্স, অভিনেত্রী জেনিফার লরেন্স এবং কমেডিয়ান নাট্যকার কোল এসকোলা।

৬০ বছর বয়সী বলিউড তারকা শাহরুখ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অন্যতম কারণ হলো—এ বছর মেট গালায় তাঁর নজরকাড়া উপস্থিতি। ওই সময় তিনি পরেছিলেন ভারতীয় প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো রঙের কাস্টমাইজড পোশাক।

নিউইয়র্ক টাইমস লিখেছে, ‘বলিউড তারকা শাহরুখ প্রথমবারের মতো মেট গালায় অংশ নিয়ে অনুষ্ঠানকে যেন নিজের করে নিয়েছিলেন।” তালিকায় তাঁর নামের পাশে দেওয়া হয়েছে মেট গালার কয়েকটি ছবি, যেখানে দেখা যায় শাহরুখের ব্ল্যাক বেসবোক মেন্সওয়্যার লুক।

প্রসঙ্গত, শাহরুখ এখন ব্যস্ত সময় পার করছেন ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান এবং দীপিকা পাড়ুকোন। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বিশাল সফল ছবি ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে কাজ করেন।

(সূত্র: টাইমস অব ইন্ডিয়া)

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ