ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, স্পিকার নির্বাচন ও রাষ্ট্রপতির ভাষণ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৬

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, স্পিকার নির্বাচন ও রাষ্ট্রপতির ভাষণ

ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে। দেড় বছরের বেশি সময় অন্তর্বর্তী সরকারের শাসনের পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি। সেই নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন ঘিরে সারাদেশে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা।

সংসদের চিফ হুইপ জানিয়েছেন, পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অধিবেশন শুরু হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী না থাকলে কণ্ঠভোটের মাধ্যমেই তারা নির্বাচিত হবেন। নির্বাচনের পরপরই ১৫ থেকে ২০ মিনিটের বিরতি দেওয়া হবে। ওই বিরতিতে সংসদ ভবনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণের পর নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে।

প্রথম অধিবেশনে সরকারের সবচেয়ে বড় কাজ হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ১৮ মাসের শাসনামলে জারি করা প্রায় ১৩০টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা। এই বিপুলসংখ্যক অধ্যাদেশ বাছাই ও পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। এ ছাড়া পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে প্রথম দিনের বৈঠকেই।

সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, বছরের প্রথম অধিবেশন এবং নতুন সংসদের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি সংসদে বিশেষ ভাষণ দেবেন। এই ভাষণের মধ্য দিয়েই প্রথম দিনের অধিবেশন মুলতবি হবে। পুরো প্রথম অধিবেশন প্রায় এক মাস ধরে চলতে পারে বলে সংসদ সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছিল। দীর্ঘ অন্তর্বর্তীকালীন শাসনের পর নির্বাচনের মধ্য দিয়ে দেশ আবার সংসদীয় গণতন্ত্রের পথে ফিরে আসায় আজকের এই অধিবেশন বিশেষ ঐতিহাসিক তাৎপর্য বহন করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, স্পিকার নির্বাচন ও রাষ্ট্রপতির ভাষণ

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ