মাটিবাহী ট্রাকের সাথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনী প্রচারণার গাড়ি।
পাবনা সদর উপজেলার একদন্ত এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে মাটিবাহী ট্রাকের সাথে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
এই ঘটনায় তাঁর সফর সঙ্গী এনামুল হক (৫৫), গাড়ি চালক শফিক (৫০) এবং রইচ উদ্দিন (৬১) গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় শিমুল বিশ্বাস সামান্য আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন