ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাসিনা পতনের ৫৮৪ দিন পর কাল বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১১ মার্চ ২০২৬

হাসিনা পতনের ৫৮৪ দিন পর কাল বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন
জাতীয় সংসদ ভবন | সংগৃহীত ছবি

ফ্যাসিবাদী শাসনের পতনের ৫৮৪ দিন পর কাল বৃহস্পতিবার বেলা ১১টায় শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনে শুরু হতে যাচ্ছে নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন, যেখানে তিনি উদ্বোধনী ভাষণ দেবেন। দীর্ঘ প্রতীক্ষিত এই সংসদীয় কার্যক্রমকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম হবে প্রথাগত নিয়মের চেয়ে কিছুটা ভিন্ন। বর্তমান সংসদে স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকায় সভার শুরুতে একটি আসন খালি রেখেই কার্যক্রম শুরু হবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভার সভাপতিত্ব করার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন। এরপর নির্বাচিত ওই সভাপতির অধীনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হবে। স্পিকার ও ডেপুটি স্পিকার পদের জন্য প্রার্থী চূড়ান্ত করার পূর্ণ দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর অর্পণ করেছে বিএনপির সংসদীয় দল।

সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এছাড়া শোক প্রস্তাবের আলোচনায় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হবে। সংসদ নেতা তারেক রহমান সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেছেন।

এদিকে বিরোধী দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, 'জুলাই সনদ' বা সংস্কার প্রস্তাবগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে তারা ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে। জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ এক ব্রিফিংয়ে বলেন, তারা কেবল একটি পদের জন্য নয়, বরং প্যাকেজ আকারে সকল সংস্কারের বাস্তবায়ন চান। তিনি আরও স্পষ্ট করেন যে, বিরোধী দল হিসেবে তারা সবকিছুর অন্ধ বিরোধিতা করবে না, বরং গঠনমূলক সমালোচনার মাধ্যমে জনগণের অধিকার রক্ষায় কাজ করবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসন পেয়ে সরকার গঠন করেছে এবং ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। আগামীকালকের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ভূমিকা কী হবে এবং জুলাই সনদের বাস্তবায়নে সংসদ কতটুকু কার্যকর হয়, সেদিকেই এখন সবার নজর।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাসিনা পতনের ৫৮৪ দিন পর কাল বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ