ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর জোর দিলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর জোর দিলেন আইজিপি

ঢাকার যানজট সংকট সমাধানে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, বিশ্বব্যাপী অভিজ্ঞতা থেকে স্পষ্ট যে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা কখনো সম্ভব নয়। বুধবার পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে আয়োজিত একটি দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

'ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা' শীর্ষক এই কর্মশালায় আইজিপি বলেন, বাংলাদেশ দ্রুতগতিতে নগরায়নের পথে এগিয়ে চলেছে। যানবাহনের সংখ্যা বাড়ছে, নগর অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে এবং মানুষের চলাচলও বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের অন্যতম বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে একসঙ্গে কাজ করতে হবে বলে তিনি জোর দেন। আইজিপি আরও জানান, ঢাকার যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে বিশেষ বার্তায় আইজিপি বলেন, সাধারণ নাগরিকদের সঙ্গে পুলিশের প্রথম পরিচয় প্রায়ই ঘটে ট্রাফিক পুলিশের মাধ্যমে। একজন ট্রাফিক সার্জেন্ট রাস্তায় দাঁড়িয়ে শুধু যানবাহন নিয়ন্ত্রণ করেন না, তিনি রাষ্ট্রের আইন ও শৃঙ্খলার প্রতিনিধিত্ব করেন। তার আচরণ, পেশাদারত্ব এবং নৈতিকতা সরাসরি পুলিশের প্রতি জনগণের আস্থাকে প্রভাবিত করে। তাই ট্রাফিক পুলিশের দক্ষতা ও সততা নিশ্চিত করা রাষ্ট্রীয় সেবার গুণমান রক্ষার জন্য অপরিহার্য।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদ। প্রবন্ধে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান দুরবস্থা, যানজটের পেছনের কারণসমূহ, আইন প্রয়োগের বাস্তব চিত্র এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সমাধানের নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আলোচনায় গণপরিবহন সংস্কার, বাস রুট ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, রিকশা ও অন্যান্য অযান্ত্রিক যানবাহনের সমন্বিত ব্যবস্থাপনা, অবৈধ পার্কিং সমস্যা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস) মোসলেহ উদ্দিন আহমদ এবং অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম এবং স্বাগত বক্তব্য রাখেন ভাইস-রেক্টর এস এম আক্তারুজ্জামান। সমাপনী বক্তব্য দেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

অংশগ্রহণকারী কর্মকর্তারা এই কর্মশালায় গৃহীত সুপারিশ ও কর্মপরিকল্পনা ভবিষ্যতে ঢাকার নগর পরিবহন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর জোর দিলেন আইজিপি

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ