গরীব ও অসহায় হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে প্রায় তিন শতাধিক সাধারণ মানুষের মাঝে মেডিকেল ক্যাম্পাইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ এবং শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন।
বুধবার (১০ ডিসেম্বর) রাঙ্গামাটির মারিশ্যা এলাকার কচুছড়ি, শীলাছড়ি এবং মিলনপুর এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে এই সেবাগুলো প্রদান করে সেনাবাহিনী।
লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি উপস্থিত থেকে শীতবস্ত্র ও বিনামূল্যে ওষুধ সামগ্রী অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের হাতে তুলে দেন।
জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন