ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে দিনাজপুর পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালিয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের একটি ও হামিদপুর ইউনিয়নের দুটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজ এবং পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা।

অভিযানে হামিদপুর ইউনিয়নের ঢেরেরহাটের মেসার্স ভাই ভাই ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া পলাশবাড়ী ইউনিয়নের মেসার্স এ আর বি ব্রিকস এবং হামিদপুর ইউনিয়নের মেসার্স সততা ব্রিকস—এই দুই ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন সেনা সদস্য, দিনাজপুর ক্যাম্প, র‌্যাব-১৩ ব্যাটালিয়ন, পার্বতীপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল জানান, পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ