ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় কামাল শেখ (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মৃত রাজেক শেখের ছেলে।
জানা যায়, গত ৭ মার্চ তিনি সৌদি আরব থেকে ওমরা হজ পালন করে দেশে ফিরেছিলেন।
বুধবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে তিনি মোটরসাইকেলযোগে মালিগ্রামের হাটে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা ধান গবেষণা কেন্দ্র সড়কের সার্ভিস রোডের আন্ডারপাসে ঢোকার সময় একটি অজ্ঞাত পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, অজ্ঞাত একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দিলে কামাল শেখ নামে এক ব্যক্তি নিহত হন। পিকআপটি শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন