ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ : কারখানায় তালা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ : কারখানায় তালা

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন 'ক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড' কারখানার শ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ প্রধান ফটকে তালা ঝুলিয়ে সটকে পড়েছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে অবস্থিত এই পোশাক কারখানায় ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প-পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন।

বিক্ষোভরত শ্রমিকেরা জানান, কর্তৃপক্ষ তাঁদের অক্টোবর ও নভেম্বর—এই দুই মাসের বেতনভাতা বকেয়া রেখেছে। এই অবস্থায় পরিবার ও সংসার চালানো তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। কারখানার নারী শ্রমিক মিনারা আক্তার ক্ষোভের সঙ্গে বলেন, "এক মাসের বেতন না পেলে আমাদের চলা খুবই কঠিন হয়। আমাদের নাওয়া-খাওয়া বন্ধ হয়ে যায়। আর সেখানে কারখানা কর্তৃপক্ষ দুই মাসের বেতন বকেয়া রেখেছে। আজ সকালে শ্রমিকেরা জড়ো হলে তারা (কর্তৃপক্ষ) পালিয়ে যায়।" আরেক শ্রমিক মিন্টু তাঁর কষ্টের কথা তুলে ধরে বলেন, "এই কারখানায় আমরা তিন বছর ধরে চাকরি করছি। আমাদের বেতনের বাইরে কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। তবুও পেটের দায়ে চাকরি করি। দুই মাসের বেতন বকেয়া। আমাদের তো পেট আছে, সন্তান-সংসার আছে। এক মাস দোকান বাকি পরিশোধ করতে না পারলে পরের মাসে আর দোকানি বাকি দেয় না। আমরা কী অবস্থায় আছি, একবার ভাবুন।" শ্রমিক মেহেদী হাসান জানান, বেতন না পেয়ে দীর্ঘদিন ধরে ঋণ করে ও বাকি নিয়ে চলছেন। তিনি বলেন, "এত দিন ধরে ঋণ করে বলে-কয়ে দোকান থেকে বাকি নিয়ে চলছি। আর পারছি না। এখন দোকান বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে। অক্টোবর মাসের বকেয়া বেতন নিয়ে কমপক্ষে ১০টি তারিখ দিয়েছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। শেষে আজ বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু তারা কারখানা ফটকে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে।" শ্রমিকেরা সকালে কারখানায় এসে দেখেন প্রধান ফটক তালাবদ্ধ এবং কর্তৃপক্ষ পালিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. বুলবুল হাসান জানান, "ব্যাংকের সমস্যার কারণে বেতন-ভাতা পরিশোধ করা যাচ্ছে না। আশা করি, আজকের মধ্যে নভেম্বর মাসের বেতন পরিশোধ করতে পারব।" তবে 'বিনা নোটিশে কারখানার ফটক কেন তালাবদ্ধ'—এই প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি, কেবল বলেন, "বিষয়টি আমি বলতে পারব না।"

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ : কারখানায় তালা

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ