ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আবারও ঝরে গেল সড়কে তাজা প্রাণ

আবারও ঝরে গেল সড়কে তাজা প্রাণ
ছবি : আবারও ঝরে গেল সড়কে তাজা প্রাণ

নড়াইলের কালিয়া উপজেলায় বালুবাহী ট্রলির ধাক্কায় লিমন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের ইকরামুল মোল্যার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে মায়ের কাছে একটি নয়, দুটি ডিম খাওয়ার আবদার করেছিল ছোট্ট লিমন। সন্তানের আবদার পূরণ করতে মা দুটি ডিম ভাজি ও বেগুন ভাজি প্রস্তুত করেন। কিন্তু সেই খাবার আর খাওয়া হয়নি লিমনের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে খেলছিল লিমন। এ সময় বালুবাহী একটি ট্রলির শব্দ শুনে সে বাইরে বের হয়ে ট্রলির পেছনে দৌড় দেয়। হঠাৎ ধাক্কা লেগে তার মাথা, নাক, পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত শিশুর পরিবার, আত্মীয়-স্বজন ও পুরো কালডাঙ্গা গ্রামে। দুই সন্তানের মধ্যে লিমন ছিল ছোট।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আবারও ঝরে গেল সড়কে তাজা প্রাণ

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

নড়াইলের কালিয়া উপজেলায় বালুবাহী ট্রলির ধাক্কায় লিমন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের ইকরামুল মোল্যার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে মায়ের কাছে একটি নয়, দুটি ডিম খাওয়ার আবদার করেছিল ছোট্ট লিমন। সন্তানের আবদার পূরণ করতে মা দুটি ডিম ভাজি ও বেগুন ভাজি প্রস্তুত করেন। কিন্তু সেই খাবার আর খাওয়া হয়নি লিমনের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে খেলছিল লিমন। এ সময় বালুবাহী একটি ট্রলির শব্দ শুনে সে বাইরে বের হয়ে ট্রলির পেছনে দৌড় দেয়। হঠাৎ ধাক্কা লেগে তার মাথা, নাক, পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত শিশুর পরিবার, আত্মীয়-স্বজন ও পুরো কালডাঙ্গা গ্রামে। দুই সন্তানের মধ্যে লিমন ছিল ছোট।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ