ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী এম আকবর আলীর করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালটসহ নির্বাচনে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।
জানা যায়, সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বিজয়ী হন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭১৮ ভোট।
এর আগে ২০টিরও বেশি আসনের প্রার্থী নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনি অনিয়মের অভিযোগের বিষয়ে শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন