ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিরাজগঞ্জে ১৫ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা ও পুলিশ অফিসে কর্মরত ১৫ জন পুলিশ পরিদর্শককে জেলার অভ্যন্তরে বিভিন্ন স্থানে একযোগে বদলি করা হয়েছে। গত ৫ মার্চ এ সংক্রান্ত আদেশ জারি করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার Saiful Islam Santu। তবে বিষয়টি রোববার (৮ মার্চ) জানাজানি হয়।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা পুলিশের মধ্যে এ ধরনের বদলির আদেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বদলি হওয়া কর্মকর্তারা নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

আদেশ অনুযায়ী চৌহালী থানার ওসি মতিউর রহমানকে সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক, কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দকে রায়গঞ্জ সার্কেল অফিসের পরিদর্শক, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক আনোয়ার হোসেনকে সিরাজগঞ্জ সদর সার্কেল অফিসের পরিদর্শক এবং ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক মোশাররফ হোসেনকে চৌহালী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া বেলকুচি থানার ওসি শেখ ফরিদ উদ্দিনকে পুলিশ অফিসের পরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপস), সিরাজগঞ্জ ডিবির পরিদর্শক রাকিবুল হাসানকে সিরাজগঞ্জ সদর থানার ওসি, সদর থানার ওসি শহিদুল ইসলামকে বেলকুচি সার্কেল অফিসের পরিদর্শক এবং সিরাজগঞ্জ ডিএসবির পরিদর্শক ডিআইও-১ মোক্তারুজ্জামানকে উল্লাপাড়া মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদের মধ্যে সিরাজগঞ্জ সদর কোর্টের পরিদর্শক হাসমত আলীকে কামারখন্দ থানার ওসি, উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযমকে সলঙ্গা থানার ওসি, রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়াকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক, সলঙ্গা থানার ওসি ইমাম জাফরকে বেলকুচি থানার ওসি এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামানকে রায়গঞ্জ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক আবু বকর মাতুব্বরকে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) এবং পুলিশ অফিসের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম মোল্লাকে ক্রাইম অ্যান্ড অপস থেকে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) Hafizur Rahman বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে জেলার অভ্যন্তরে ১৫ জন পুলিশ কর্মকর্তাকে বদলি বা পদায়নের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে ১৫ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ