ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজানে নগদ ও নগদ ইসলামিকে বাড়ছে জাকাত ও অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ মার্চ ২০২৬

রমজানে নগদ ও নগদ ইসলামিকে বাড়ছে জাকাত ও অনুদান প্রদান

পবিত্র রমজান মাসে মোবাইল আর্থিক সেবা নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে জাকাত ও অনুদান প্রদানের হার আগের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিদিন অর্ধশতাধিক দাতব্য প্রতিষ্ঠানে অর্থ পাঠাচ্ছেন লাখো গ্রাহক।

স্মার্টফোন ব্যবহারকারীরা নগদ ও নগদ ইসলামিক অ্যাপের ডোনেশন অপশনের মাধ্যমে সহজেই জাকাত বা অনুদান দিতে পারছেন। বেসিক ফোন ব্যবহারকারীরা ইউএসএসডি কোড (*১৬৭#) ডায়াল করেও একই সুবিধা পাচ্ছেন। এ ছাড়া অ্যাপ বা ওয়েবসাইটে বার্ষিক আয়, বিনিয়োগ, স্বর্ণ, ঋণ ও সম্পদের তথ্য দিয়ে জাকাতের পরিমাণও সহজে হিসাব করা যাচ্ছে।

নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে যেসব প্রতিষ্ঠানে জাকাত ও অনুদান পাঠানো যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, কোয়ান্টাম ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ জাকাত ফান্ড এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান।

নগদ ইসলামিকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, আর্থিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফরজ হলো জাকাত আদায় করা এবং রমজান মাসে জাকাত প্রদান সবচেয়ে উত্তম। তিনি আরও বলেন, অনেক মানুষ ইচ্ছা থাকলেও সময় ও সুযোগের অভাবে বা কোথায় এবং কীভাবে দেবেন তা না জেনে জাকাত আদায় করতে পারেন না। নগদ ও নগদ ইসলামিক সেই সমস্যার সমাধান দিচ্ছে বলে তিনি মনে করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রমজানে নগদ ও নগদ ইসলামিকে বাড়ছে জাকাত ও অনুদান প্রদান

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

পবিত্র রমজান মাসে মোবাইল আর্থিক সেবা নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে জাকাত ও অনুদান প্রদানের হার আগের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিদিন অর্ধশতাধিক দাতব্য প্রতিষ্ঠানে অর্থ পাঠাচ্ছেন লাখো গ্রাহক।

স্মার্টফোন ব্যবহারকারীরা নগদ ও নগদ ইসলামিক অ্যাপের ডোনেশন অপশনের মাধ্যমে সহজেই জাকাত বা অনুদান দিতে পারছেন। বেসিক ফোন ব্যবহারকারীরা ইউএসএসডি কোড (*১৬৭#) ডায়াল করেও একই সুবিধা পাচ্ছেন। এ ছাড়া অ্যাপ বা ওয়েবসাইটে বার্ষিক আয়, বিনিয়োগ, স্বর্ণ, ঋণ ও সম্পদের তথ্য দিয়ে জাকাতের পরিমাণও সহজে হিসাব করা যাচ্ছে।

নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে যেসব প্রতিষ্ঠানে জাকাত ও অনুদান পাঠানো যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, কোয়ান্টাম ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ জাকাত ফান্ড এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান।

নগদ ইসলামিকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, আর্থিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফরজ হলো জাকাত আদায় করা এবং রমজান মাসে জাকাত প্রদান সবচেয়ে উত্তম। তিনি আরও বলেন, অনেক মানুষ ইচ্ছা থাকলেও সময় ও সুযোগের অভাবে বা কোথায় এবং কীভাবে দেবেন তা না জেনে জাকাত আদায় করতে পারেন না। নগদ ও নগদ ইসলামিক সেই সমস্যার সমাধান দিচ্ছে বলে তিনি মনে করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ