ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিরল সীমান্তে বিজিবির অভিযান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ মার্চ ২০২৬

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিরল সীমান্তে বিজিবির অভিযান

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ মার্চ) ভোর রাত চারটার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ রামচন্দ্রপুর বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানকালে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৭/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈরাগীপাড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্যগুলো পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য ধরা হয়েছে ৭৬ হাজার ৪০০ টাকা। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে মাদকগুলো জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেনসিডিল পাচারের একটি সক্রিয় পথ হিসেবে পরিচিত। এই সীমান্ত দিয়ে রাতের আঁধারে নিয়মিত মাদক পাচারের চেষ্টা করা হয় বলে জানান বিজিবি কর্মকর্তারা। সীমান্তে টহল জোরদার এবং গোয়েন্দা নেটওয়ার্ক সক্রিয় রাখার ফলে সাম্প্রতিক সময়ে একাধিক বড় চালান আটক করা সম্ভব হয়েছে বলেও জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিরল সীমান্তে বিজিবির অভিযান

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ মার্চ) ভোর রাত চারটার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ রামচন্দ্রপুর বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানকালে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৭/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈরাগীপাড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্যগুলো পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য ধরা হয়েছে ৭৬ হাজার ৪০০ টাকা। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে মাদকগুলো জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেনসিডিল পাচারের একটি সক্রিয় পথ হিসেবে পরিচিত। এই সীমান্ত দিয়ে রাতের আঁধারে নিয়মিত মাদক পাচারের চেষ্টা করা হয় বলে জানান বিজিবি কর্মকর্তারা। সীমান্তে টহল জোরদার এবং গোয়েন্দা নেটওয়ার্ক সক্রিয় রাখার ফলে সাম্প্রতিক সময়ে একাধিক বড় চালান আটক করা সম্ভব হয়েছে বলেও জানা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ