ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের তারাইল এলাকায় সোমবার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় ছরোয়ার হাওলাদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের ছলিলদিয়া গ্রামের মঈনুদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছরোয়ার হাওলাদার বাড়ি থেকে বের হয়ে দীঘলকান্দা ইটভাটায় ইট কেনার উদ্দেশ্যে যান। ফেরার পথে এক্সপ্রেসওয়ের তারাইল এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

মরদেহ পরে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের তারাইল এলাকায় সোমবার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় ছরোয়ার হাওলাদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের ছলিলদিয়া গ্রামের মঈনুদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছরোয়ার হাওলাদার বাড়ি থেকে বের হয়ে দীঘলকান্দা ইটভাটায় ইট কেনার উদ্দেশ্যে যান। ফেরার পথে এক্সপ্রেসওয়ের তারাইল এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

মরদেহ পরে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ