ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোহনপুরে মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রুবেল সরকার
মোঃ রুবেল সরকার
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬

মোহনপুরে মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মোহনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বক্তব্যে বলেন, মাহে রমজানের তাৎপর্য উপলব্ধি করে সবাইকে আগামী দিনের বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। এছাড়া ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার সুযোগ পাওয়ার জন্য তিনি জনসাধারণকে ধন্যবাদ জানান এবং প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পবা-মোহনপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলায় জনগণের সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যের পরে ইফতারের আগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন, কেশরহাটের সাবেক মেয়র আলাউদ্দিন আলো, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল রাজ্জাক, নওহাটার সাবেক মেয়র মকবুল হোসেন এবং মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিক। এছাড়া রাজশাহী জেলা, মোহনপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মোহনপুরে মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

রাজশাহীর মোহনপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মোহনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বক্তব্যে বলেন, মাহে রমজানের তাৎপর্য উপলব্ধি করে সবাইকে আগামী দিনের বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। এছাড়া ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার সুযোগ পাওয়ার জন্য তিনি জনসাধারণকে ধন্যবাদ জানান এবং প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পবা-মোহনপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলায় জনগণের সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যের পরে ইফতারের আগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন, কেশরহাটের সাবেক মেয়র আলাউদ্দিন আলো, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল রাজ্জাক, নওহাটার সাবেক মেয়র মকবুল হোসেন এবং মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিক। এছাড়া রাজশাহী জেলা, মোহনপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ