ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার পূরণে কাল শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬

তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার পূরণে কাল শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার তার নিজস্ব নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসন থেকে বহুল প্রতীক্ষিত 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন। রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কড়াইল বস্তি এলাকার নারীদের হাতে এই কার্ড তুলে দেওয়ার মাধ্যমে তিনি তার অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। এই বিশেষ কার্ডের মাধ্যমে সুবিধাভোগী নারীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রতি মাসের নির্ধারিত নগদ সহায়তা সরাসরি পৌঁছে যাবে।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান নির্বাচনের আগে এই ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছিলেন। ঢাকা-১৭ আসনের প্রার্থী থাকাকালীন কড়াইল বস্তির এক জনসভায় তিনি নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে এই অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে এই মহতী উদ্যোগের বাস্তবায়ন হতে যাচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

মঙ্গলবার সকাল ৯টায় উদ্বোধন হতে যাওয়া এই কর্মসূচির আওতায় শুরুতে কড়াইলের পাশাপাশি সাততলা, ভাষানটেক এবং মিরপুরের বিভিন্ন বস্তি এলাকার বাসিন্দাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফ্যামিলি কার্ডকে কেন্দ্র করে বর্তমানে কড়াইল ও সংলগ্ন এলাকাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। নিম্ন আয়ের নারীরা জানান যে কার্ডটি পাওয়ার জন্য তারা ইতিমধ্যে নাম, জাতীয় পরিচয়পত্র ও পরিবারের সদস্য সংখ্যাসহ প্রয়োজনীয় সব তথ্য প্রদান সম্পন্ন করেছেন।

কড়াইল বস্তিবাসী প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলছেন যে এর ফলে তাদের আর্থিক অসচ্ছলতা দূর হবে এবং সন্তানদের পড়াশোনার খরচ চালানো সহজ হবে। বিশেষ করে পরিবারের নারী সদস্যদের নামে এই আর্থিক সহায়তা প্রদান করায় খুশি এলাকার পুরুষরাও। ঐতিহাসিক এই কার্ড বিতরণ কার্যক্রমের সকল প্রস্তুতি বর্তমানে পুরোদমে এগিয়ে চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার পূরণে কাল শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ