ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অফিসের টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: আ. ওহাব

এম এ মানিক মন্ডল
এম এ মানিক মন্ডল
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬

অফিসের টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: আ. ওহাব

নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাব।

এক বিবৃতিতে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল পরিকল্পিতভাবে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

আ. ওহাব দাবি করেন, বিএনপি অফিসের কোনো অর্থ আত্মসাতের সঙ্গে তিনি জড়িত নন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দলের জন্য কাজ করে আসছেন। প্রকাশিত সংবাদে যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো প্রমাণ বা বাস্তবতা নেই বলেও উল্লেখ করেন তিনি।

এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন আ. ওহাব।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অফিসের টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: আ. ওহাব

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাব।

এক বিবৃতিতে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল পরিকল্পিতভাবে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

আ. ওহাব দাবি করেন, বিএনপি অফিসের কোনো অর্থ আত্মসাতের সঙ্গে তিনি জড়িত নন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দলের জন্য কাজ করে আসছেন। প্রকাশিত সংবাদে যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো প্রমাণ বা বাস্তবতা নেই বলেও উল্লেখ করেন তিনি।

এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন আ. ওহাব।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ