আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সোমবার (৯ মার্চ) ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সরাসরি বিএনপি নেতৃত্বকে সতর্ক করে বলেছেন, তাদের কিছু পদক্ষেপ গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যাচ্ছে এবং জাতি এসব ভুলবে না।
তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের ভূমিকার কথা স্বীকার করেও মঞ্জু বলেন, গণঅভ্যুত্থানে সশরীরে অংশ না নিলেও তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তবে ছেলে হারানো মায়েদের কথা মাথায় রেখে এই পদক্ষেপগুলোর রাজনৈতিক দায় তাদের নিতে হবে বলে স্পষ্ট জানান তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে মঞ্জু বলেন, এটিকে আদালতে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, এবং এর পেছনে বিএনপি নেতাদের ভূমিকা এখন আর কোনো গোপন বিষয় নয়। সরকার শুরু থেকেই এ বিষয়ে ভুল পথে হেঁটেছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদের সংবিধান-সংক্রান্ত বক্তব্যের সরাসরি জবাব দিতে গিয়ে মঞ্জু তীক্ষ্ণ প্রশ্ন তোলেন। তিনি বলেন, যিনি সংবিধানের বাইরে গিয়ে গুম হয়েছিলেন এবং সীমান্ত পেরিয়ে অন্য দেশে নেওয়া হয়েছিলেন, তিনি আজ সংবিধানের দোহাই দিচ্ছেন। একই প্রশ্ন তোলেন খালেদা জিয়ার কারাবাস ও তারেক রহমানের দেশান্তর নিয়েও।
গণঅভ্যুত্থানের রক্তের ঋণ মনে করিয়ে দিয়ে মঞ্জু বলেন, মানুষের রক্তের বিনিময়ে যারা জেল থেকে মুক্তি পেয়েছেন এবং দেশে ফিরে আসার সুযোগ পেয়েছেন, তাদের সেই ত্যাগের কথা ভুলে যাওয়া উচিত হবে না। শেখ মুজিবের উদাহরণ টেনে তিনি বলেন, মুক্তিযুদ্ধে সরাসরি না থেকেও যেমন নেতৃত্বের স্বীকৃতি পাওয়া যায়, তেমনি পরবর্তী পদক্ষেপে সেই অর্জন ম্লান করে দেওয়ার নজিরও ইতিহাসে আছে।
তৃণমূলে বিএনপির সন্ত্রাস ও চাঁদাবাজি প্রসঙ্গে মঞ্জু বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সদিচ্ছা মাঠে প্রতিফলিত হচ্ছে না। তারেক রহমান হেঁটে অফিসে গেলেও ওয়ার্ড পর্যায়ের নেতারা মোটরসাইকেল বহর নিয়ে জুলুম চালাচ্ছেন। এই পরিস্থিতিতে সকলে ঐক্যবদ্ধ না থাকলে বিএনপিকে আওয়ামী লীগের পথ থেকে সরিয়ে রাখা কঠিন হবে বলেও সতর্ক করেন তিনি।
নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলেও ফলাফল মেনে নেওয়ার কথা জানান মঞ্জু। অতীতের রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি থেকেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। তবে মিথ্যা মামলা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধের দাবিতে তিনি অনড় থাকবেন বলে স্পষ্ট করেন।
মতবিনিময় সভায় এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্ল্যাহ এবং সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন