ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৫ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প : উৎপত্তিস্থল সিলেট

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫

৫ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প : উৎপত্তিস্থল সিলেট

সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম কম্পনটি গতরাত ২টা ৫০ মিনিটে এবং এর ঠিক পাঁচ মিনিট পর ২টা ৫৫ মিনিটে দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫ এবং এর উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলা। দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল ৩.৩ এবং এর উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা।

সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গভীর রাতে মৃদু মাত্রার এই ভূমিকম্প অনুভূত হলেও এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৫ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প : উৎপত্তিস্থল সিলেট

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম কম্পনটি গতরাত ২টা ৫০ মিনিটে এবং এর ঠিক পাঁচ মিনিট পর ২টা ৫৫ মিনিটে দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫ এবং এর উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলা। দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল ৩.৩ এবং এর উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা।

সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গভীর রাতে মৃদু মাত্রার এই ভূমিকম্প অনুভূত হলেও এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ