ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিজিবির অভিযানে ৩৬ হাজার প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫

বিজিবির অভিযানে ৩৬ হাজার প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) একটি বিশেষ অভিযানে অবৈধভাবে পাচারকালে ৩৬ হাজার ২ শত ৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক করেছে। এর মধ্যে ৩,৫০০ প্যাকেট ওরিস, ১৫,২৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭,৫০০ প্যাকেট প্যাট্রন সিগারেট রয়েছে। আটককৃত সিগারেটের আনুমানিক মূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯ শত টাকা বলে বিজিবি সূত্র জানায়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্-এর নেতৃত্বে একটি টহল দল কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কের বটতলীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই সিগারেট আটক করেন।

বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবি সূত্র জানায়, ভবিষ্যতেও এ ধরনের চোরাচালান প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিজিবির অভিযানে ৩৬ হাজার প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) একটি বিশেষ অভিযানে অবৈধভাবে পাচারকালে ৩৬ হাজার ২ শত ৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক করেছে। এর মধ্যে ৩,৫০০ প্যাকেট ওরিস, ১৫,২৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭,৫০০ প্যাকেট প্যাট্রন সিগারেট রয়েছে। আটককৃত সিগারেটের আনুমানিক মূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯ শত টাকা বলে বিজিবি সূত্র জানায়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্-এর নেতৃত্বে একটি টহল দল কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কের বটতলীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই সিগারেট আটক করেন।

বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবি সূত্র জানায়, ভবিষ্যতেও এ ধরনের চোরাচালান প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ