ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জীবননগরে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত, আহত ২

আব্দুল হাকিম
আব্দুল হাকিম স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬

জীবননগরে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত, আহত ২
ছবি : কেরু অ্যান্ড কোম্পানির ট্রাক্টর ও ইনসেটে নিহত আরিফুল ইসলাম

চুয়াডাঙ্গাজীবননগর উপজেলাতে কেরু অ্যান্ড কোম্পানির ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সৌদি প্রবাসী আরিফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার শিয়ালমারি পশুহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম উথলী ইউনিয়নর সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার মৃত মসলেম আলীর বড় ছেলে। আহতরা হলেন একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল (২৭) এবং রবিউল ইসলামের ছেলে ফারুক (২৮)। তাদের রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম তার দুই বন্ধু সোহেল ও ফারুককে সঙ্গে নিয়ে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে জীবননগর থেকে উথলীর দিকে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে শিয়ালমারি পশুহাটের কাছে কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর আলুবোঝাই একটি ট্রাক্টর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি আলমসাধু গাড়ি আসতে দেখে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের ট্রলিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়।

দুর্ঘটনায় আরিফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে নেওয়ার পথে আরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত সোহেল ও ফারুককে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকলে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জীবননগরে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

চুয়াডাঙ্গাজীবননগর উপজেলাতে কেরু অ্যান্ড কোম্পানির ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সৌদি প্রবাসী আরিফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার শিয়ালমারি পশুহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম উথলী ইউনিয়নর সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার মৃত মসলেম আলীর বড় ছেলে। আহতরা হলেন একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল (২৭) এবং রবিউল ইসলামের ছেলে ফারুক (২৮)। তাদের রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম তার দুই বন্ধু সোহেল ও ফারুককে সঙ্গে নিয়ে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে জীবননগর থেকে উথলীর দিকে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে শিয়ালমারি পশুহাটের কাছে কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর আলুবোঝাই একটি ট্রাক্টর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি আলমসাধু গাড়ি আসতে দেখে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের ট্রলিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়।

দুর্ঘটনায় আরিফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে নেওয়ার পথে আরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত সোহেল ও ফারুককে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকলে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ