ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আবারও পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫

আবারও পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা

পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হয়েছেন আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী। নিহত আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে এই গুলির ঘটনা ঘটে। পথচারীরা মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ আব্দুর রহমানকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে—নয়ন নামের এক যুবক আব্দুর রহমানকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। তবে ঘটনার বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানার জন্য পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে কাজ করছে।

নিহত আব্দুর রহমান শ্যামবাজার এলাকার বাসিন্দা ছিলেন বলেও নিশ্চিত করেন ওসি।

এর আগে গত ১০ নভেম্বর পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে ব্যবসায়িক দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যা হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আবারও পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হয়েছেন আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী। নিহত আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে এই গুলির ঘটনা ঘটে। পথচারীরা মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ আব্দুর রহমানকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে—নয়ন নামের এক যুবক আব্দুর রহমানকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। তবে ঘটনার বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানার জন্য পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে কাজ করছে।

নিহত আব্দুর রহমান শ্যামবাজার এলাকার বাসিন্দা ছিলেন বলেও নিশ্চিত করেন ওসি।

এর আগে গত ১০ নভেম্বর পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে ব্যবসায়িক দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যা হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ