ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাকের আলীকে অধিনায়ক হিসেবে পছন্দ না নোয়াখালী মালিকের

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫

জাকের আলীকে অধিনায়ক হিসেবে পছন্দ না নোয়াখালী মালিকের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই তারা দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে দলকে শক্তিশালী করার কাজ শুরু করেছিল। তবে নিলাম শেষে দলের প্রতি মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়।

এরপর নোয়াখালী এক্সপ্রেস ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দেয়। আসন্ন বিপিএলে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন, যেখানে উপস্থিত ছিলেন নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিক ও অন্যান্য কর্মকর্তারা।

নোয়াখালীর ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন অধিনায়ক নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, “জাকের আলী অনিককে অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। বাস্তবতা অনুযায়ী আমি চাই নবি বা কুশাল মেন্ডিসকে অধিনায়ক হিসেবে। আমাদের ম্যানেজমেন্ট আছে, আমরা চেষ্টা করব তাদেরকে দেওয়ার জন্য। অধিনায়ক হিসেবে আমাদের দুই-তিনটি বিকল্প আছে। কোচ খালেদ মাহমুদ সুজন আমাদেরকে সাজেশন দেবেন। এছাড়া আমাদের দলের মধ্যে সৌম্য সরকারও রয়েছেন।”

দলের মূল ক্রিকেটারদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী এবং মোহাম্মদ নবি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জাকের আলীকে অধিনায়ক হিসেবে পছন্দ না নোয়াখালী মালিকের

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই তারা দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে দলকে শক্তিশালী করার কাজ শুরু করেছিল। তবে নিলাম শেষে দলের প্রতি মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়।

এরপর নোয়াখালী এক্সপ্রেস ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দেয়। আসন্ন বিপিএলে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন, যেখানে উপস্থিত ছিলেন নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিক ও অন্যান্য কর্মকর্তারা।

নোয়াখালীর ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন অধিনায়ক নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, “জাকের আলী অনিককে অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। বাস্তবতা অনুযায়ী আমি চাই নবি বা কুশাল মেন্ডিসকে অধিনায়ক হিসেবে। আমাদের ম্যানেজমেন্ট আছে, আমরা চেষ্টা করব তাদেরকে দেওয়ার জন্য। অধিনায়ক হিসেবে আমাদের দুই-তিনটি বিকল্প আছে। কোচ খালেদ মাহমুদ সুজন আমাদেরকে সাজেশন দেবেন। এছাড়া আমাদের দলের মধ্যে সৌম্য সরকারও রয়েছেন।”

দলের মূল ক্রিকেটারদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী এবং মোহাম্মদ নবি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ