ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৪৮ ঘণ্টার মধ্যে প্রচার সামগ্রী সরানোর নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫

৪৮ ঘণ্টার মধ্যে প্রচার সামগ্রী সরানোর নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। তবে এতোদিন নির্বাচনী আমেজ ধরে রাখার জন্য যেসব প্রার্থী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড টাঙ্গিয়েছেন, সেগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল (১০ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ অন্যান্য প্রচার সামগ্রী অপসারণ করতে হবে।

নির্বাচন কমিশন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ে প্রচার সামগ্রী অপসারণ না করলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করবে। সংশ্লিষ্টদের নির্দেশনা অনুযায়ী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আগাম প্রচার সামগ্রী অপসারণ করতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৪৮ ঘণ্টার মধ্যে প্রচার সামগ্রী সরানোর নির্দেশ ইসির

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। তবে এতোদিন নির্বাচনী আমেজ ধরে রাখার জন্য যেসব প্রার্থী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড টাঙ্গিয়েছেন, সেগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল (১০ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ অন্যান্য প্রচার সামগ্রী অপসারণ করতে হবে।

নির্বাচন কমিশন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ে প্রচার সামগ্রী অপসারণ না করলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করবে। সংশ্লিষ্টদের নির্দেশনা অনুযায়ী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আগাম প্রচার সামগ্রী অপসারণ করতে হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ