ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রতারণায় মোটরসাইকেল চুরি : মহাদেবপুর থানার অভিযানে ভোররাতে চোর গ্রেফতার, উদ্ধার চোরাইকৃত মোটরসাইকেল

ছবি : সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে প্রতারণার মাধ্যমে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভোররাতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহাদেবপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১ মার্চ ২০২৬ তারিখে মহাদেবপুর উপজেলার বাসিন্দা মাহাবুব আলম ওরফে মামুন (৩৭) এর একটি মোটরসাইকেল প্রতারণার মাধ্যমে নিয়ে যায় একই উপজেলার ভালাইন গ্রামের কসাই মো. আলমগীর হোসেন (৩৬)। তিনি মো. মোবারক আলীর ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী মাহাবুব আলম মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানায় মামলা নং-০৪, তারিখ ০৭ মার্চ ২০২৬ ইং, ধারা ৩৭৯/৪২০ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিঃ) আব্দুল মতিনকে।

পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মাকসুদুর রহমানের তত্ত্বাবধানে এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে ৭ মার্চ ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে নওগাঁ জেলার পোরশা থানাধীন পেয়াদা পাড়া (নোছনাহার বাজার) এলাকা থেকে আসামি মো. আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে ভুক্তভোগীর চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

প্রতারণায় মোটরসাইকেল চুরি : মহাদেবপুর থানার অভিযানে ভোররাতে চোর গ্রেফতার, উদ্ধার চোরাইকৃত মোটরসাইকেল

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুরে প্রতারণার মাধ্যমে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভোররাতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহাদেবপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১ মার্চ ২০২৬ তারিখে মহাদেবপুর উপজেলার বাসিন্দা মাহাবুব আলম ওরফে মামুন (৩৭) এর একটি মোটরসাইকেল প্রতারণার মাধ্যমে নিয়ে যায় একই উপজেলার ভালাইন গ্রামের কসাই মো. আলমগীর হোসেন (৩৬)। তিনি মো. মোবারক আলীর ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী মাহাবুব আলম মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানায় মামলা নং-০৪, তারিখ ০৭ মার্চ ২০২৬ ইং, ধারা ৩৭৯/৪২০ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিঃ) আব্দুল মতিনকে।

পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মাকসুদুর রহমানের তত্ত্বাবধানে এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে ৭ মার্চ ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে নওগাঁ জেলার পোরশা থানাধীন পেয়াদা পাড়া (নোছনাহার বাজার) এলাকা থেকে আসামি মো. আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে ভুক্তভোগীর চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ