নগর ভবনে নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরিতে প্রতি শনিবার 'পাবলিক হিয়ারিং ডে' পালনের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংস্থার পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএসসিসির প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, নগর ভবনে তার কার্যালয়ে সর্বসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ রাখতে এই কার্যক্রম শুরু করছেন। রমজান মাস ছাড়া অন্য সময়ে প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং রমজান মাসে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হবে।
এ সময় নগরীর বিভিন্ন সমস্যা, অভিযোগ ও নাগরিক সেবাসংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ মানুষ সরাসরি প্রশাসকের সঙ্গে মত বিনিময় করতে পারবেন। ডিএসসিসির আওতাধীন এলাকার নাগরিকদের এই কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন