ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির আবেদন সময় বাড়ল ১৬ মার্চ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির আবেদন সময় বাড়ল ১৬ মার্চ পর্যন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ২০২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন প্রোগ্রামে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড ও এমপিএড প্রোগ্রাম; ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি শেষপর্ব; ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট; ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং একই শিক্ষাবর্ষে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামে ভর্তির আবেদন আগামী ১৬ মার্চ পর্যন্ত করা যাবে। আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকৃত কলেজে আগামী ৩১ মার্চের মধ্যে মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা দিতে হবে। গত ৫ ফেব্রুয়ারি প্রকাশিত মূল ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির আবেদন সময় বাড়ল ১৬ মার্চ পর্যন্ত

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ২০২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন প্রোগ্রামে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড ও এমপিএড প্রোগ্রাম; ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি শেষপর্ব; ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট; ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং একই শিক্ষাবর্ষে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামে ভর্তির আবেদন আগামী ১৬ মার্চ পর্যন্ত করা যাবে। আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকৃত কলেজে আগামী ৩১ মার্চের মধ্যে মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা দিতে হবে। গত ৫ ফেব্রুয়ারি প্রকাশিত মূল ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ