খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সর্বসিদ্ধিপাড়া এলাকায় যুবরাজ ত্রিপুরার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে রান্নাঘরসহ ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন