ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় সুবিধাবঞ্চিত ৪১১ পরিবার পেল খাদ্যসামগ্রী

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে সুবিধাবঞ্চিত ৪১১টি পরিবারের মাঝে মাসব্যাপী ইফতার ও সেহরি উপযোগী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেলজিয়াম ভিত্তিক দাতা সংস্থা ‘কারামা সলিডারিটি’র অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোশ্যাল এইড’ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারগুলোর হাতে খাদ্যের প্যাকেট তুলে দেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।

বিতরণকৃত প্রতিটি প্যাকেজে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি গুড়া দুধ, ৪০০ গ্রাম সেমাই, ১ কেজি খেজুর এবং ৩০টি করে ডিম। খাদ্যসামগ্রী হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নিম্নআয়ের মানুষগুলো। বিতরণ অনুষ্ঠানে সোশ্যাল এইড-এর ডিরেক্টর (ফিন্যান্স এন্ড এডমিন) মোহাম্মদ আলী, নির্বাহী পরিচালক বাবুল আকতার এবং জেলা সমন্বয়কারী ফজলুল হক খান উপস্থিত ছিলেন।

এছাড়াও নওগাঁ জেলা ও মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। সংশ্লিষ্টরা জানান, রমজানে দুস্থ মানুষের খাদ্য কষ্ট লাঘব করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নওগাঁয় সুবিধাবঞ্চিত ৪১১ পরিবার পেল খাদ্যসামগ্রী

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

পবিত্র রমজান মাস উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে সুবিধাবঞ্চিত ৪১১টি পরিবারের মাঝে মাসব্যাপী ইফতার ও সেহরি উপযোগী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেলজিয়াম ভিত্তিক দাতা সংস্থা ‘কারামা সলিডারিটি’র অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোশ্যাল এইড’ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারগুলোর হাতে খাদ্যের প্যাকেট তুলে দেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।

বিতরণকৃত প্রতিটি প্যাকেজে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি গুড়া দুধ, ৪০০ গ্রাম সেমাই, ১ কেজি খেজুর এবং ৩০টি করে ডিম। খাদ্যসামগ্রী হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নিম্নআয়ের মানুষগুলো। বিতরণ অনুষ্ঠানে সোশ্যাল এইড-এর ডিরেক্টর (ফিন্যান্স এন্ড এডমিন) মোহাম্মদ আলী, নির্বাহী পরিচালক বাবুল আকতার এবং জেলা সমন্বয়কারী ফজলুল হক খান উপস্থিত ছিলেন।

এছাড়াও নওগাঁ জেলা ও মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। সংশ্লিষ্টরা জানান, রমজানে দুস্থ মানুষের খাদ্য কষ্ট লাঘব করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ