ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়িতে স্ত্রী ও শিশু সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম।

নিহতরা হলেন বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) এবং তাদের ২৭ মাস বয়সী কন্যা জিনি সরকার। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জয় সরকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার বেপরোয়া আচরণ ও মাদকাসক্তির কারণে দাম্পত্য জীবনে প্রায়ই অশান্তি লেগে থাকত। এ কারণে স্ত্রী বৃষ্টি সরকার কয়েকবার সংসার ছেড়ে চলে গেলেও পরে আবার ফিরে আসেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে জয় সরকার হঠাৎ করে স্ত্রী ও শিশুসন্তানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকারের মৃত্যু হয়। পরে জয় সরকার নিজেও নিজের শরীরে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় জয় সরকার ও তার সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। পরে ভোরে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও শিশুকন্যা দুজনই মারা যান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে স্ত্রী বৃষ্টি সরকারের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় স্বামী ও শিশুকন্যাকে হাসপাতালে পাঠানো হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্তি ও পারিবারিক কলহের জেরেই জয় সরকার এ ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ