ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার সকালে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে।
রাষ্ট্রপতি বলেন, দেশের জন্য আত্মদানকারী শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশকে আরও এগিয়ে যেতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে পাট চাষ বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি কৃষকদের উন্নত প্রযুক্তিনির্ভর উচ্চ ফলনশীল পদ্ধতিতে পাট চাষ করার পরামর্শ দেন। তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ালে পাট উৎপাদন ও এর অর্থনৈতিক সম্ভাবনা আরও প্রসারিত হবে।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ২০১৭ সাল থেকে প্রতি বছর ৬ মার্চ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয়ভাবে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’।
দিবসটি উপলক্ষে পাট খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পাটক্ষেত উন্নয়নে গবেষণা, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন এবং প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি কার্যক্রমে অবদান রাখার জন্য এই সম্মাননা প্রদান করা হয়।
পাট খাতের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং সরকারের উন্নয়ন লক্ষ্য অর্জনে সংশ্লিষ্টদের উৎসাহিত করতেই প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন