ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হাবিবুর রহমান হবি শিকদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার খলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হবি শিকদার উপজেলার দেওপাড়া এলাকার মৃত কালেব আলীর ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে খলাপাড়া এলাকায় তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খলাপাড়া এলাকায় সজিব মোল্লা ও সৌরভ মোল্লা নামে দুই ভাইয়ের একটি গ্রিলের ওয়ার্কশপ রয়েছে। তাদের পাশেই রিপন শিকদারের আরেকটি গ্রিলের ওয়ার্কশপ অবস্থিত। ওই ওয়ার্কশপগুলোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল বলে স্থানীয়রা জানান। ঘটনার দিন রাতে তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় হাবিবুর রহমান হবি শিকদার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়। এ ঘটনায় আরও দুজন আহত হন। আহতরা হলেন খলাপাড়া এলাকার নজরুল মোল্লার ছেলে সজিব মোল্লা (৩২) এবং ফজলুল হকের মেয়ে জেসমিন (৩০)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কালিগঞ্জ থানা জানায়, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গাজীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ