জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম।
এছাড়া সভায় পাট গবেষণা ইনস্টিটিউটের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মজিবুর রহমান, পাটচাষি প্রতিনিধি মো. মোক্তার মোল্লাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পলিথিনের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পাটজাত পণ্য ও ব্যাগের ব্যবহার বৃদ্ধি করতে জনসচেতনতা সৃষ্টি এবং কৃষকদের বিনামূল্যে পাট বীজ ও সার প্রদানসহ পাটের বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ করেন। পাশাপাশি পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে বীজ উৎপাদন, জমি নির্বাচন বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং পাট বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও মতামত তুলে ধরা হয়।
এর আগে জাতীয় পাট দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন