ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজীপুর ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ জন

আতিফ ভুইয়ান
আতিফ ভুইয়ান
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬

গাজীপুর ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ জন
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে পূবাইল থানাধীন ফাটপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি পূবাইল স্টেশন এলাকা থেকে পূবাইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ফাটপার এলাকায় রেললাইনের পাশে পর্যাপ্ত আলো না থাকায় চারপাশ অন্ধকারাচ্ছন্ন ছিল। এসময় অন্ধকারে সামনে আসা ট্রেনটি দেখতে না পেরে মোটরসাইকেলটি সরাসরি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।

ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

নিহতরা হলেন- গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন নয়ানীপাড়া মৃধাবাড়ী এলাকার আশরাফ মিয়ার ছেলে সজিব মিয়া (৪০) এবং একই থানার সাতানীপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে বাপ্পি সরকার (৩৫)।

স্থানীয়দের ভাষ্যমতে, দুর্ঘটনার সময় ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এটি একটি মালবাহী ট্রেন ছিল। এলাকাবাসীর অভিযোগ, ওই স্থানে রেললাইনের পাশে দীর্ঘদিন ধরে লাইট নষ্ট থাকায় রাতে চলাচলের সময় প্রায়ই ঝুঁকির মধ্যে পড়তে হয় পথচারী ও যানবাহন চালকদের।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

এদিকে, স্থানীয়রা দ্রুত ওই স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাজীপুর ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ জন

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ