মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৫ মার্চ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিশেষ ইফতার ও নৈশভোজের আয়োজন করে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং বিদ্যুৎ ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরাও এই আয়োজনে অংশ নেন।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উচ্চপর্যায়ের এই কর্মকর্তা দিনভর দফায় দফায় গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেন। সফরের শুরুতে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। এরপর তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে পল কাপুর জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দিনের শেষভাগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় করেন। মূলত মার্কিন এই কর্মকর্তার সফরকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন