দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী এবার সীমিত পরিসরে মাত্র দুটি ইফতার মাহফিলে অংশ নেবেন। এর একটি হবে কূটনীতিকদের সম্মানে এবং অন্যটি এতিম ও আলেম-উলামাদের সম্মানে।
জানা গেছে, ৬ মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম ও আলেম-উলামাদের সম্মানে দুটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজন করা হবে।
এদিকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমকর্মীদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও দুটি ইফতার পার্টি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওই দুটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।
প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান নিজ বাসায় পরিবারের সঙ্গে ইফতার করছেন এবং রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ ইফতার আয়োজন করা হচ্ছে না।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন