বৈশ্বিক পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন জনসচেতনতামূলক স্লোগান নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতিতে পবিত্র রমজান মাস, সেচ মৌসুম এবং গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে নিম্নোক্ত স্লোগান নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত স্লোগানগুলো হলো:
১. দিনের আলো ব্যবহার করি, বিদ্যুৎ সাশ্রয়ে অবদান রাখি।
২. বিদ্যুৎ সাশ্রয়ের অঙ্গীকার, আলোকিত হোক সকল পরিবার।
৩. টেকসই উন্নয়ন চাই, জ্বালানি সাশ্রয়ের বিকল্প নাই।
৪. নবায়নযোগ্য শক্তি, ভবিষ্যতের মুক্তি।
৫. বিদ্যুতের অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করুন, বিলের বোঝা হালকা করুন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন