ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন : ‘দেশের বাইরে পাঠাতে হলেও সরকার চিকিৎসার ব্যবস্থা করবে’ - প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন : ‘দেশের বাইরে পাঠাতে হলেও সরকার চিকিৎসার ব্যবস্থা করবে’ - প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে তাঁর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় যদি তাঁকে দেশের বাইরেও পাঠাতে হয়, তবে সরকার সেই ব্যবস্থা করবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই আশ্বাস দেন।

ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সারাদেশ তাঁর জন্য দোয়া করছে। তাঁর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। হাদির শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে সরকার সেখানেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করবে।”

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

ওসমান হাদির বোন মাসুমা আবেগপ্রবণ হয়ে বলেন, “সে ছোটবেলা থেকেই দেশকে মনেপ্রাণে ভালোবাসে। সে বিপ্লবী। বিদ্রোহী কবিতা তাঁর প্রিয়। ওর অনেক কাজ, ওকে বেঁচে থাকতে হবে। আপনারা বিপ্লবী সরকার। যে করেই হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে হবে। তা না হলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।”  তিনি আরও জানান, হাদির একটি ১০ মাসের সন্তান আছে এবং হাদি তাদের মেরুদণ্ড।

অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতা জাবের বলেন, “৫ই আগস্টের পর অনেকে বাসায় ফিরে গিয়েছিল। কিন্তু ওসমান হাদি বাসায় ফিরে যায়নি। সে জুলাই বিপ্লবকে ধারণ করত এবং জুলাই বিপ্লবের জন্য দিনরাত কাজ করছে।”

তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, “যে ছেলেটা গুলি করেছে, শুনতে পাচ্ছি সে একটি মামলায় গ্রেফতার হয়েছিল। কোন প্রক্রিয়ায় সে জামিন পেয়েছে সেটা তদন্ত করতে হবে।”

জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান ফাতিমা তাসনিম জুমা।

এমন নৃশংস হামলার সাথে যারা জড়িত, তাদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এ ঘটনার আদ্যোপান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন : ‘দেশের বাইরে পাঠাতে হলেও সরকার চিকিৎসার ব্যবস্থা করবে’ - প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ