ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নপূরণ হয়নি, গণতন্ত্র বারবার মৃত্যুকূপে পতিত হয়েছে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫

শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নপূরণ হয়নি, গণতন্ত্র বারবার মৃত্যুকূপে পতিত হয়েছে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার উদ্দেশ্য ছিল দেশকে মেধাশূন্য করার এক গভীর চক্রান্ত, যার মূল লক্ষ্য ছিল স্বাধীনতার বিজয়কে বাধাগ্রস্ত করা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। তিনি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশবাসীর পাশে দাঁড়িয়েছিলেন। তাঁরা অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এবং স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন। তাঁদের জীবন ও কর্ম আজও জাতিকে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, বিজয়ের দ্বারপ্রান্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের এই নৃশংস হত্যা আজও সারা জাতিকে বেদনা বিধুর করে। তবে তাঁদের রেখে যাওয়া আদর্শ অর্থাৎ জ্ঞান বিজ্ঞান, মুক্ত চিন্তা, ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সম্প্রীতির চেতনা একটি উন্নত ও প্রগতিশীল দেশ গড়ার প্রত্যয় জাগিয়ে তোলে, যার অভিষ্ট লক্ষ্য ছিল একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ। তবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, গণতন্ত্র বারবার মৃত্যুকূপে পতিত হয়েছে এবং একদলীয় দুঃশাসনের বাতাবরণ তৈরি করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশকে প্রতিহত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, অনেক রক্ত ঝরলেও মত প্রকাশ, লেখা ও বলার স্বাধীনতা আজও সংকটের দুর্বিপাক থেকে মুক্ত হতে পারেনি। তারেক রহমান বিশ্বাস করেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু পথ ও মতের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়িত হবে। তিনি শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নপূরণ হয়নি, গণতন্ত্র বারবার মৃত্যুকূপে পতিত হয়েছে : তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ