ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন এবং তিনটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাস ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুণ বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার রাতে বাক-বিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ ঢাল, সড়কি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওসি জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন