ঈদুল ফিতর উপলক্ষ্যে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির তৃতীয় দিন আজ বৃহস্পতিবার। আজ বিক্রি হচ্ছে আগামী ১৫ মার্চের ট্রেনের টিকিট। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির তারিখ পরে জানানো হবে। নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবার সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন এবং কোনো টিকিট ফেরত নেওয়া হবে না।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন