পাইলট কার্যক্রমের অংশ হিসেবে পহেলা বৈশাখের মধ্যে কৃষক কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। প্রাথমিকভাবে ৯টি উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রান্তিক কৃষকদের পরীক্ষামূলকভাবে এই কার্ড দেওয়া হবে।
মন্ত্রী জানান, এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন সুবিধা পাবেন। মূলত উৎপাদন, ভোক্তা, কৃষিজমি ও কৃষিপণ্যসংক্রান্ত সব তথ্য সরকারের কাছে সুশৃঙ্খলভাবে আসা এবং কৃষকরা যেন নিয়মতান্ত্রিকভাবে সেবা পান, সেটি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন