ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়া ধুনটে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির Staff Reporter
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

বগুড়া ধুনটে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

বগুড়ার বগুড়া জেলার ধুনট উপজেলা পৌর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী শ্রী বানেশ্বর হাওয়ালদার (৭৫) জানান, সম্প্রতি একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে ধুনট সদর পাড়ার বাসিন্দা শ্রী আশিষ কুমার সাহা (৪৫) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধুনট পৌর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রকাশ করেন। এতে কমিটির সদস্যদের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বলে দাবি করা হয়েছে।

অভিযোগকারী আরও জানান, বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আশিষ কুমার সাহা ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তিনি মারমুখী আচরণ করেন এবং ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় উপস্থিত ছিলেন বলে সাক্ষী হিসেবে সুবাস সাহা (৬৫), নিরানঞ্জন সরকার (৫০) ও প্রদীপ রায় (৫০) সহ স্থানীয় আরও কয়েকজনের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান বানেশ্বর হাওয়ালদার। এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়া ধুনটে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ