ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডিএমপি সদর দপ্তর পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী

‘পুলিশের পোশাক নয়, মানসিকতা পরিবর্তনে জোর দিচ্ছে সরকার’

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

‘পুলিশের পোশাক নয়, মানসিকতা পরিবর্তনে জোর দিচ্ছে সরকার’
স্বরাষ্ট্রমন্ত্রী - সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের লক্ষ্য পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে তাদের মানসিকতা ও মনোভাবের উন্নয়নের ওপর জোর দেওয়া। তিনি প্রশ্ন তুলেছেন, শুধু পোশাক বদলালেই কি মানসিকতার পরিবর্তন সম্ভব।

বুধবার (৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি আরও জানান, খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান প্রশাসনের কার্যক্রমের তুলনা আগের সরকারের সঙ্গে করা উচিত নয়। পুলিশ বাহিনী ব্যক্তিকেন্দ্রিক নয়; তারা আইনানুগ কার্যক্রমের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেছেন, ফ্যাসিবাদী শাসনের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হলেও বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করছে। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন না, যা শৃঙ্খলা রক্ষার অংশ।

তিনি বলেন, রাজধানীর যানজট নিরসনে ব্যাটারিচালিত গাড়ি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া হাদি হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘পুলিশের পোশাক নয়, মানসিকতা পরিবর্তনে জোর দিচ্ছে সরকার’

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের লক্ষ্য পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে তাদের মানসিকতা ও মনোভাবের উন্নয়নের ওপর জোর দেওয়া। তিনি প্রশ্ন তুলেছেন, শুধু পোশাক বদলালেই কি মানসিকতার পরিবর্তন সম্ভব।

বুধবার (৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি আরও জানান, খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান প্রশাসনের কার্যক্রমের তুলনা আগের সরকারের সঙ্গে করা উচিত নয়। পুলিশ বাহিনী ব্যক্তিকেন্দ্রিক নয়; তারা আইনানুগ কার্যক্রমের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেছেন, ফ্যাসিবাদী শাসনের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হলেও বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করছে। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন না, যা শৃঙ্খলা রক্ষার অংশ।

তিনি বলেন, রাজধানীর যানজট নিরসনে ব্যাটারিচালিত গাড়ি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া হাদি হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ