ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মধ্যপ্রাচ্য রুটে ফ্লাইট স্থগিত

স্থগিত ফ্লাইটের তারিখ পরিবর্তন ও টাকা ফেরতের ঘোষণা

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

স্থগিত ফ্লাইটের তারিখ পরিবর্তন ও টাকা ফেরতের ঘোষণা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের রুটে সাময়িকভাবে স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই টিকিটের পুরো টাকা ফেরত অথবা ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে।

জাতীয় পতাকাবাহী সংস্থাটি বুধবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ থাকবে। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে বিমানের নিয়মিত সেবা আগের শিডিউল অনুযায়ী অব্যাহত থাকবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে স্থগিত হওয়া ফ্লাইটের টিকিটধারী যাত্রীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই রিফান্ড বা তারিখ পরিবর্তনের সুবিধা পাবেন। এই সুবিধা দেশের যেকোনো বিমান সেলস সেন্টার অথবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে পাওয়া যাবে।

ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের কল সেন্টার ১৩৬৩৬ (দেশি) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিমান যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আপডেট জানাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্থগিত ফ্লাইটের তারিখ পরিবর্তন ও টাকা ফেরতের ঘোষণা

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের রুটে সাময়িকভাবে স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই টিকিটের পুরো টাকা ফেরত অথবা ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে।

জাতীয় পতাকাবাহী সংস্থাটি বুধবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ থাকবে। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে বিমানের নিয়মিত সেবা আগের শিডিউল অনুযায়ী অব্যাহত থাকবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে স্থগিত হওয়া ফ্লাইটের টিকিটধারী যাত্রীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই রিফান্ড বা তারিখ পরিবর্তনের সুবিধা পাবেন। এই সুবিধা দেশের যেকোনো বিমান সেলস সেন্টার অথবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে পাওয়া যাবে।

ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের কল সেন্টার ১৩৬৩৬ (দেশি) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিমান যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আপডেট জানাবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ